,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস আগামীকাল

akauraনিজস্ব প্রতিবেদক : ৬ ডিসেম্বর মঙ্গলবার আখাউড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর আখাউড়ার উত্তর সীমানত্দবর্তী আজমপুর, সিঙ্গারবিল, মেরাশানী, ও রাজাপুর এলাকায় আধুনিক অস্ত্র শস্ত্রে সু-সজ্জিত পাক বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর প্রচন্ড যুদ্ধ হয়। ৩ ডিসেম্বর রাতে মুক্তিবাহিনী আজমপুর অবস্থান নিলে সেখানেও অবিরাম যুদ্ধ হয়। ওই যুদ্ধে পাকহানাদার বাহিনীর ১১ জন সৈন্য নিহত ও মুক্তিবাহিনীর ২ সিপাহী ও ১ নায়েক সুবেদার শহীদ হন। ৪ ডিসেম্বর আজমপুরে পাক বাহিনীর মর্টারশেলের আঘাতে শহীদ হন লে. ইবনে ফজল বদিউজ্জামান। ৪ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী সম্মিলিত ভাবে আখাউড়া আক্রমন করে। ৫ ডিসেম্বর সারাদিন, সারা রাত তুমুল যুদ্ধ করার পর ৬ই ডিসেম্বর আখাউড়া সম্পূর্ণ শত্রম্ন মুক্ত হয়। আখাউড়া মুক্ত হওয়ার পর স্বাধীন মাটিতে আখাউড়া প্রধান ডাকঘরের সম্মুখে সর্ব প্রথম বাংলা দেশের লাল সবুজ পতাকা উত্তোলন করা হয়। পূর্বাঞ্চলীয় জোনের প্রধান জুহুর আহাম্মদ চৌধুরী ডাকঘরের সামনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। এসময় উপস্থিত ছিলেন মেজর আইন উদ্দিনসহ মিত্রবাহিনীর অফিসার ও সৈনিক বৃন্দ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা