,

বাংলাদেশের সাথে সিরিজ খেলতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ

176348_173স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে ঢাকায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) প্রধান ডেভ ক্যামেরন। তার এই আসা বাংলাদেশের ক্রিকেটে অগ্রযাত্রা দেখা এবং দুই দেশের মাঝে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কথা বলা।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ভিআইপি লাউঞ্জে বসে তিনি বিপিএলে কুমিল্লা-রংপুর ও ঢাকা-খুলনার ম্যাচ দেখেন। সেই সময় একটি টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, তার এই আসা বাংলাদেশের ক্রিকেট কীভাবে এগিয়ে যাচ্ছে তা দেখা।

গত বছর দুয়েকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের উত্থানে মুগ্ধ ক্যারিবীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট। একই সাথে তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও কথা বলবেন বিসিবির সাথে।

ডেভ ক্যামেরন বলেন, ‘আমি এখানে এসেছি বিসিবির অতিথি হয়ে। দেখতে এসেছি বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতি, কিভাবে ওরা উন্নতি করছে। একই সাথে কথা বলবো কবে ওদের সঙ্গে খেলা যায়, সামনে কখন সিরিজ আয়োজন করা যায়, এসব নিয়ে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট দারুণ উন্নতির পথে আছে। বিশেষ করে দেশের মাটিতে ওদের বিপক্ষে খেলতে ভয়ই লাগবে আমাদের। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সব সময়ই ভালো ছিল আমাদের। শুধু বাংলাদেশই নয়, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এগিয়ে নিতে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি।’

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ২০১৪ সালে সর্বশেষ কোন দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়। সেবার বাংলাদেশকে আতিথ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। এর ঠিক দুই বছর আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ আসে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন ডেভ ক্যামেরন। দায়িত্ব নেয়ার পর নানা কারণে তিনি যেমন আলোচিত হয়েছেন, তেমনি সমালোচিতও হয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে