,

শোয়েব আক্তারের কড়া সমালোচনায় যুবরাজ সিং

originস্পোর্টস ডেস্ক : সদ্য বিয়ে করেছেন ভারতের তারকা ক্রিকেটার যুবরাজ সিং। আর বিয়ের পরেই পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আক্তারের বিরুদ্ধ সমালোচনা শুরু করে দিলেন তিনি। পাশে পেলেন জাতীয় দল সতীর্থ হরভজন সিংকেও।

বিয়ের পর ‘‌ইয়াদোঁ কি বারাত’‌ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের এই দুই ক্রিকেটার। সেখানেই এমন মন্তব্য করেন। বলেন, ‘পৃথিবীর ‌সব প্রান্তেই নাকি শোয়েব আখতারের বাড়ি আছে। ১০-১২ কোটির নীচে কোনটার দাম নয়। ইতালি, স্পেনেও নাকি বাড়ি আছে তার। প্রায়ই সেখানে যেতে নিমন্ত্রণ করেন। কিন্তু গিয়ে পৌঁছলে আর হদিশ মেলে না শোয়েবের। ক্রিকেট খেলে আমরা ভাল উপার্জন করি বটে। কিন্তু পৃথিবীর সর্বত্র বাড়ি কেনার জন্য তা যথেষ্ট নয়। ’

এ ব্যাপারে ভারতীয় খেলোয়াড় রবীন্দ্র জাদেজাকে এগিয়ে রেখেছেন হরভজন সিং। তার মতে, ‘ঘোড়া ভালবাসেন জাদেজা। কিন্তু বানিয়ে গল্প বলতে গিয়ে মাঝেমধ্যেই বাড়াবাড়ি করে ফেলেন। বলেন, তার বাড়ির কাছে নাকি উটের চেয়েও বড় ঘোড়া দেখা যায়। যা একেবারেই অসম্ভব। ’

প্রায় একসঙ্গেই ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল হরভজন এবং যুবরাজ সিংয়ের। মাঠের বাইরেও তাদের বন্ধুত্ব অটুট। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা