,

‘চোখের সামনে বাবা-স্বামীকে হত্যার পর আমাকে গণধর্ষণ করা হয়’

09201আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের আরাকান রাজ্যে দেশটির সেনাবাহিনীর নির্যাতনের ভয়ে পালিয়ে এসে ইতিমধ্যে অনেক রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এদেরই একজন মোহসিনা। পালিয়ে এলেও নির্যাতনের হাত থেকে রেহাই পাননি তিনি। তিনি বলেন, ‘আমার চোখের সামনে বাবা-চাচা-স্বামীকে হত্যা করা হয়, এরপর আমাকে বনের ভেতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। ‘

বিবিসি বাংলার খবর, টেকনাফের শরণার্থীর থাকার জায়গা লেদা ক্যাম্পে মোহসিনা অবস্থান করছেন। মলিন পোশাক আর বিধ্বস্ত চেহারার মোহসিনা বর্ণনা দেন গত মাসের ১২ তারিখ ঠিক কি ঘটেছিল তার জীবনে।

মিয়ানমারের রাখাইনের জাম্বুনিয়া এলাকায় বাড়ি মোহসিনা জানান “সকাল বেলা হঠাৎ করেই একদল লোক অস্ত্র হাতে তাদের বাড়িতে হামলা চালায়। বাড়ি ভাংচুর আর আগুন। বাড়ির পুরুষ, নারী শিশু সবাইকে আলাদা করে দাঁড় করানো হয়। ”

মোহসিনা বলছিলেন “পুরুষদের আলাদা করে দাঁড় করায়, সেখানে আমার স্বামী, চাচা, আর বাবা ছিল। সাথে ছিল আরো ২৫ থেকে ২৭ জন ওই এলাকার পুরুষ। আর মেয়েদের বলা হয় আলাদা লাইনে দাঁড়াতে”।

এরপর তার চোখের সামনেই হত্যা করা হয় তার পরিবারের তিনজন পুরুষ সদস্যকে। এরপর লাইনে দাঁড়িয়ে থাকা মেয়েদের মধ্যে যাদের বয়স অল্প তাদের কে ধরে নিয়ে বনের মধ্যে নিয়ে যায়। তাদের উপর চালানো হয় নির্যাতন, ধর্ষণ।

মোহসিনা বলছিলেন “আমাকেকে সাতজন পালাক্রমে ধর্ষণ করে”। তিনি বলছিলেন, “এখন চোখের পানিও শুকিয়ে গেছে, কান্দনও আর আসে না”।

জ্ঞান হারান মোহসিনা। চেতনা ফিরে আসার পর পালিয়ে আসেন সেখান থেকে, কোলের শিশু আরকানের খোঁজে। বাড়ি ফিরে শুধু আরকানকে পান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে