,

রাষ্ট্রদ্রোহের মামলা: আসলাম চৌধুরীর জামিন বিষয়ে রুল

32221-untitled-2নিউজ ডেস্ক : সরকারকে অবৈধভাবে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ এনে করা রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রবিবার (০৪ ডিসেম্বর) আসলাম চৌধুরীর করা জামিন আবেদনের শুনানি শেষে এ রুল জারি করা হয়।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, গত ১৮ জুলাই বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে আবেদন খারিজ করে দিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ২৬ মে ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধির সঙ্গে বৈঠক এবং দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গত ১৫ মে আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়। বিএনপি নেতা আসলাম চৌধুরী সম্প্রতি ভারতে গিয়ে বিশ্বব্যাপী ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে একাধিক বৈঠক এবং বাংলাদেশ সরকারকে উচ্ছেদ করতে গোপন ষড়যন্ত্র করছেন বলে দেশের বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হয়।

ইসরায়েলের প্রভাবশালী নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর একাধিক ছবি এবং ইসরায়েলি একটি অনলাইনে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে ওঠে।

যদিও পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদি গোয়েন্দা সংস্থা মোসাদের কেউ নন। তাছাড়া ভারতে যে অনুষ্ঠানে আসলাম যোগ দিয়েছিলেন সেটি কোনো গোপন বৈঠক ছিল না। একইসঙ্গে ওই বৈঠকে সরকার উৎখাতের কোনো ষড়যন্ত্র করা হয়নি বলেও দাবি করেন অনুষ্ঠানের আয়োজকরা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি