,

নাফ নদে অনুপ্রবেশকারী রোহিঙ্গাবাহী আরও চার নৌকা ফেরত পাঠাল বিজিবি

bgbনিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফের নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাবাহী চারটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকালে টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

এই বিজিবির অধিনায়ক আরো জানান, গতকাল রবিবার সন্ধ্যা থেকে আজ ভোররাত পর্যন্ত নাফ নদে টহল দেওয়ার সময় এর তিনটি পয়েন্ট দিয়ে চারটি নৌকা মিয়ানমারের দিকে পাঠিয়ে দেয় বিজিবি। এ সময় প্রতিটি নৌকায় ১০ থেকে ১২ জন করে রোহিঙ্গা ছিল বলে জানায় বিজিবি।

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে কয়েক দিন ধরে বহু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। এরই মধ্যে অনেকে বাংলাদেশ অনুপ্রবেশ করেছে। অনেককে ফেরত পাঠানো হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, দাঙ্গা থামাতে গিয়ে নিহত হয়েছে প্রায় ৯১ রোহিঙ্গা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি