,

পাকিস্তানের হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ১১

1113491আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বন্দরনগরী করাচির এক হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে আরো ৪৫ জন আহত হন।

স্থানীয় সময় সোমবার ভোরে করাচির কেন্দ্রস্থলে অবস্থিত রিজেন্ট প্লাজা হোটেলে ওই অগ্নিকাণ্ড ঘটে। নিহতদের অধিকাংশই ওই হোটেলের দেশি-বিদেশি অতিথি বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

পাকিস্তানের অগ্নিনির্বাপক বিভাগের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন অনলাইন জানায়, সোমবার সকালে শাহরাহ-ই-ফয়সাল এলাকার ওই চারতারকা হোটেলের রান্নাঘর থেকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে সারা হোটেলে ছড়িয়ে পড়ে আগুন। আটকা পড়েন ওই হোটেলে অবস্থানকারী দেশি-বিদেশি অতিথিরা।

ঘটনার পরপরই অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় প্রথম তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখার সময়ে হোটেলটিতে আগুন জ্বলছে বলে জানিয়েছে ডন অনলাইন।

এদিকে করাচির সদ্দর পুলিশ স্টেশনের কর্মকর্তার বরাতে ডন আরো জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। এ ছাড়া পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনী আহতের সংখ্যা ৪৫ জানালেও জিন্নাহ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ৬৫ জন লোক এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে