যে কারণে রিজার্ভ চুরির রিপোর্ট প্রকাশ করা হবে না
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির টাকার বিষয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে না এবং ফিলিপাইনের সরকার ও কর্তৃপক্ষকে পুরো রিপোর্ট দেওয়া হবে না।

কারণ ওই রিপোর্ট প্রকাশ করা হলে এবং দেওয়া হলে এনিয়ে জটিলতা তৈরি হতে পারে। আবার টাকা ফেরত পেতেও নতুন করে জটিলতা তৈরি হবে।
কারণ ওই রিপোর্টের সূত্র ধরে বাংলাদেশের যারা ওই ঘটনায় জড়িত বলে কিংবা দায়িত্বে গাফলতি রয়েছে বলে নাম এসেছে ওই সব ব্যক্তিদের নাম প্রকাশ হলে ও ঘটনা প্রকাশ করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে রিজল ব্যাংক।
আবার যারা টাকা চুরি করে নিয়ে গেছে তারাও ওই সব নাম জেনে আইনী ব্যবস্থা নিতে পারে। এতে করে এখন টাকা পাওয়ার যে চেষ্টা তাও ব্যাহত হতে পারে।
টাকা ফেরত আনা ও উদ্ধার করার সঙ্গে যারা জড়িত তাদের একটি সূত্র জানায়, বাংলাদেশের কারো গাফলতি নেই রিজার্ভের অর্থ চুরির ঘটনায় এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
কারো কারো গাফলতিতো আছে। সেই সব ব্যক্তিদের তদন্ত কমিটিও চিহ্নিত করেছে। এছাড়া তদন্ত রিপোর্টে বিস্তারিত সব কিছু তুলে ধরা হয়েছে।
সরকার থেকে বলা হয়েছিলো রিপোর্টটি প্রকাশ করা হবে। রিপোর্ট জমা হওয়ার পর দিনও ঠিক করা হয়েছিলো।
কিন্তু পরে টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন আইনী জটিলতা দেখে আইনমন্ত্রী তদন্ত রিপোর্ট প্রকাশ না করার পরামর্শ দেননি। এরপর অর্থমন্ত্রী ওই রিপোর্ট প্রকাশ না করার সিদ্ধান্ত নেন।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, রিজার্ভের ২ কোটি ৯০ লাখ ডলার ফিলিপাইনের সুপ্রিম কোর্ট জব্দ করেছে।
ওই অর্থ ফেরত আনার ব্যাপারে আইনমন্ত্রী আলোচনা করে অগ্রগতি করে এসেছে। সব ঠিক ঠক থাকলে ওই টাকা শিগগরিই বাংলাদেশ ফেরত পাবে।
এদিকে আইনমন্ত্রী সম্প্রতি বাংলাদেশ সফর করে সব বিষয়ে অগ্রগতি করে এসেছেন। তিনি আশ্বাস পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপও নিচ্ছেন।
ফিলিপাইনের অর্থমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। ওই বৈঠকে ওই দেশের অর্থ মন্ত্রী টাকা ফেরত দেওয়ারও আশ্বাস দিয়েছেন।
তবে এখনও রিপোর্ট প্রকাশ করার কোন সিদ্ধান্ত তারা নেননি। আপাতত রিপোর্ট প্রকাশ করার পরিকল্পনা নেই।
সূত্র জানায়, আইনমন্ত্রী আনিসুল হক ফিলিপাইন সফর করার পর তিনি দেশে ফিরে এসে সেখানকার পুরো পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।
বিভিন্ন দিক তুলে ধরেছেন। এরপর তারা সিদ্ধান্ত নিয়েছেন ওই রিপোর্ট প্রকাশ করবেন না এখন এবং ফিলিপাইনের কোন কর্তৃপক্ষকেও দিবেন না।
তবে টাকা ফেরত পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন তারা সেই ব্যাপারে ফিলিপাইনকে তথ্য দিবেন। এর আগে রিজল ব্যাংক টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রæতি দেওয়ার কথা বললেও এখন টাকা ফেরত না দেওয়ার কারণে এবং দায় নিবে না এবং ফেরত দিবে না এমন কথা বলার পর এখন বাংলাদেশে সতর্ক হয়েছে।
ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা চুরি যাওয়া অর্থ যেটা আনা সম্ভব হয়নি সেই অর্থ ফেরত আনার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বৈঠক করেছেন।
সরকার মামলাও করার কথা বিবেচনা করেছিলো। তবে আইনমন্ত্রী ও অর্থমন্ত্রী দুই জনই এই ব্যাপারে বিবেচনা করছেন।
অর্থমন্ত্রী বলেছেন, রিজল ব্যাংকের আচরণ এখন ভালো নয়। মামলা না করে অপেক্ষা করা হচ্ছিল। কিন্তু এখন তারা টাকা না দিলে আইনী ব্যবস্থা নিতে হবে।
এমন কথার কয়েকদিনের মধ্যে অবস্থান পরিবর্তন করেন। এখনই মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর কারণ ফিলিপাইন সরকার দুটি মামলা করেছে। ওই মামলা দুটি নিস্পত্তির জন্য অপেক্ষা করা হচ্ছে। যৌথভাবে বাংলাদেশের পক্ষে রিজার্ভ উদ্ধারের জন্য ওই মামলার কার্যক্রম পর্যালোচনা করা হবে।
সেখানকার মামলা নিস্পত্তি না হওয়ায় বাংলাদেশ মামলা করবে না। আপাতত অপেক্ষা করবে। টাকা উদ্ধারের জন্য আরো মামলা করার দরকার হলে ফিলিপাইন সরকার করবে।
আনিসুল হক বলেছেন, রিজল ব্যাংককে চুরি যাওয়া অর্থ ফেরত দিতে হবে। ফিলিপাইনের সরকার আমাদেরকে টাকা ফেরত পাইয়ে দেওয়ার জন্য সব ধরনের সহযোগতি করবে।
এছাড়াও ফিলিপাইনের সিনেটে এ ঘটনায় চলা স্থগিত শুনানি আবার শুরু হবে। এই ব্যাপারে আমরা আলোচনা করে সরকারের আশ্বাস পেয়েছি।











