,

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :গণভোটে ‘না’ ভোট জয়ী হওয়ায় ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি পদত্যাগ করেছেন। দেশটির সংবিধান সংস্কারে গতকাল রবিবার দেশটিতে গণভোট অনুষ্ঠিত হয়। খবর বিবিসির।

italy_55

প্রধানমন্ত্রী রেনজি আগেই ঘোষণা দিয়েছিলেন, গণভোটে ‘না’ জয়ী হলে পদত্যাগ করবেন তিনি। নির্বাচনে ‘না’ ভোট পড়েছে ৫৪-৫৮ শতাংশ। আর সংস্কার প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৪২-৪৬ শতাংশ। ফলাফল ঘোষণার পর, প্রতিশ্রুতি অনুযায়ী পদত্যাগ করেন প্রধানমন্ত্রী।

গণভোটে হেরে যাওয়ার পর মাত্তিও রেনজি বলেন, সবার জন্য শুভকামনা। সোমবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকে পদত্যাগের বিষয় আনুষ্ঠানিকভাবে জানাবো।

মন্ত্রিসভায় পদত্যাগের ঘোষণার পর ইতালির প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন মাত্তিও রেনজি। ডিসেম্বর মাসের শেষের দিক ইতালিতে বাজেট পাশ করা হয়। ধারণা করা হচ্ছে, বাজেট পাশ হওয়া পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত রাখতে মাত্তিও রেনজিকে অনুরোধ করবেন প্রেসিডেন্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা