,

ট্রাম্পকে চালাক লোক বললেন পুতিন

photoআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প একজন চালাক লোক। নতুন দায়িত্ব খুব দ্রুতই বুঝে নিতে পারবেন তিনি।

রুশ টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন।

রোববার দেওয়া ওই সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘ট্রাম্প একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী ছিলেন। তিনি এরই মধ্যে রাষ্ট্রনায়ক বনে গেছেন। তিনি বিশ্বের অন্যতম নেতৃত্বদানকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রধান।’

‘ব্যবসায় সফল হওয়া দিয়ে এটাই বোঝায় যে, তিনি (ট্রাম্প) একজন চালাক লোক। আর তিনি চালাক হয়ে থাকলে, সম্পূর্ণভাবে ও খুব দ্রুততার সঙ্গে আরেক পর্যায়ের দায়িত্ব বুঝে নিতে পারবেন।’

সাক্ষাৎকারে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক প্রসঙ্গে পুতিন বলেন, একমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা সৃষ্টির প্রয়াস ব্যর্থ হয়েছে।

‘পরিস্থিতি বদলাচ্ছে। এটা কারো কাছে গোপনীয় নয়, প্রত্যেকেই এটা দেখতে পাচ্ছে যে, আমাদের অনেক সহযোগী এরই মধ্যে আন্তর্জাতিক নীতিগুলো মেনে চলতে চাচ্ছে।
কারণ, বিশ্বের ভারসাম্য ধীরে ধীরে ফিরছে’, বলেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, সম্পর্ক স্থাপনের সময় রাশিয়া অন্য দেশের স্বার্থের প্রতি সম্মান দেখাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা