,

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

pm_hasinaনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার এই সাক্ষাৎকালে শেখ হাসিনা রাষ্ট্রপতিকে তার সাম্প্রতিক হাঙ্গেরি ও মরক্কো সফরের ফলাফল সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

শেখ হাসিনা বুদাপেস্ট পানি সম্মেলন-২০১৬ এ অংশগ্রহণের জন্য হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে ৪ দিনের সফরে গত ২৮ নভেম্বর হাঙ্গেরি যান।

শেখ হাসিনা কনফারেন্স অব দ্যা পার্টিস (কপ-২২) এর দুটি উচ্চ পর্যায়ে অনুষ্ঠানে যোগদানের জন্য তিন দিনের সরকারি সফরে ১৪ নভেম্বর মরক্কো যান।

এর আগে বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি