,

অ্যাসিডিটি কমাতে সাহায্য করবে যে খাবারগুলো

32214-boroঅনলাইন ডেস্ক : তেলে ভাজা খাবার খাওয়া, অনিয়মসহ বিভিন্ন কারণে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। অ্যাসিডিটি থেকে তাৎক্ষণিক মুক্তি খেতে পারেন নির্দিষ্ট কিছু খাবার। নিয়ম মেনে খাওয়া দাওয়া করার পাশাপাশি এগুলো খেলে দূর হবে অ্যাসিডিটির সমস্যা। তবে দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগলে ডাক্তারের পরামর্শ নিতে হবে অবশ্যই।

জেনে নিন কোন কোন খাবার অ্যাসিডিটি কমাতে সাহায্য করবে-

কলাঃ-
প্রতিদিন একটি করে কলা খেলে দূরে থাকতে পারবেন অ্যাসিডিটি থেকে। দুইবেলার ভারি খাবারের মাঝখানে কলা খেতে পারেন। এটি শরীরের পটাশিয়ামের চাহিদাও পূরণ করবে।

পুদিনা পাতাঃ-
অ্যাসিডিটি থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে কয়েকটি পুদিনা পাতা চিবিয়ে খান। চাইলে ১ কাপ পানিতে কয়েকটি পুদিনা পাতা ফুটিয়ে পানিটুকু পান করতে পারেন। দূর হবে গ্যাস্ট্রিকের অস্বস্তি।

বাটার মিল্কঃ-
অনেক সময় অতিরিক্ত খেয়ে ফেললে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এক গ্লাস বাটার মিল্ক পান করুন, স্বস্তি মিলবে অনেকটাই। দ্রুত ফল পেটে বাটার মিল্কের সঙ্গে গোলমরিচ অথবা জিরার গুঁড়া মিশিয়ে নিন।

নারিকেলের পানিঃ-
শরীরের পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় নারিকেলের পানি।

ঠাণ্ডা দুধঃ-
ঠাণ্ডা দুধ খেলে কমে যাবে অ্যাসিডিটির সমস্যা।

এলাচঃ-
গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলেই ২টি এলাচ গুঁড়া করে পানিতে ফুটিয়ে পান করুন। মুক্তি পাবেন সমস্যা থেকে।

গুড়ঃ-
অ্যাসিডিটি থেকে দূরে থাকতে খাওয়ার পর এক টুকরা গুড় খেতে পারেন। গুড়ে থাকা ম্যাগনেসিয়াম খাবার দ্রুত হজমে সাহায্য করে ও মুক্তি দেয় অ্যাসিডিটি থেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে