,

হৃতিকের ঘনিষ্ঠ বন্ধুকেই বিয়ে করছেন সুজান?

hrithik-roshan-sussanne-khanবিনোদন ডেস্ক : বলিউডের ‘মিষ্টি দম্পতি’ হৃতিক রোশন ও সুজান খানের সংসার ভাঙার খবরে মন ভেঙেছিল অনেকের। তাঁদের বিয়ের বয়স হয়েছিল ১৩ বছর। বনিবনা না হওয়ায় সমঝোতার ভিত্তিতেই গত মে মাসে আনুষ্ঠানিক ভাবে বিচ্ছেদ নেন তাঁরা। কিন্তু অন্য অনেক জুটির মতো সম্পর্ক ভাঙা নিয়ে কাদা ছোড়াছুড়ি না করে তাঁরা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীলই থেকেছেন। নিজেদের নতুন জীবন গোছাতে আরম্ভ করেছেন দুজন। খবর শোনা যাচ্ছে, হৃতিকের খুব কাছের এক বন্ধুর সঙ্গেই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন সুজান।

হৃতিকের কোন বন্ধুকে সুজান বিয়ে করছেন তা অবশ্য এখনো প্রকাশ করেননি। কিছুদিন আগে সুজানের জন্মদিনের পার্টিতেও আমন্ত্রণ পেয়েছিলেন হৃতিক। কে জানে হয়তো বিয়েতেও সাবেক স্বামীকে নিমন্ত্রণ করতে পারেন। মেয়ের বিচ্ছেদের পরেও সুজানের মা জারিনা বেগম হৃতিককে নিজের ছেলের মতোই দেখেন বলে জানিয়েছেন। আর হৃতিকও তাঁদের সবার সঙ্গে স্বাভাবিক সম্পর্কই বজায় রেখেছেন।

সুজান ও হৃতিকের দুই সন্তান রিদান ও রিহান এখন মায়ের কাছে থাকে। তবে বাবার সঙ্গেও সময় কাটায় তাঁরা। প্রায়ই বাবার সঙ্গে দেশের বাইরে বেড়াতে যায়। পিংকভিলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা