,

শেষ চারে গেল কোন দল, কার সাথে কার খেলা

mahmudullaস্পোর্টস ডেস্ক : হয় জেতো, না–হয় বিদায় নাও—এই সমীকরণ নিয়ে খেলতে নেমে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে খুলনা টাইটানস। ঢাকার দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ৬ উইকেট আর ২ ওভার হাতে রেখে। ২৮ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অধিনায়ক মাহমুদউল্লাহই খুলনাকে নিয়ে গেলেন শেষ চারে। শুধু তা-ই নয়, বাদ পড়ার শঙ্কায় থাকা খুলনা পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে শেষ করল। শীর্ষ দুটি দল ফাইনালে ওঠার দুটি করে সুযোগ পাবে। পরের রাউন্ডে প্রথম ম্যাচে হেরে গেলেও থাকবে আরও একটি সুযোগ। আর জিতলে সরাসরি ফাইনাল।

দ্বিতীয় হয়ে প্রথম রাউন্ড শেষ করেছে মাহমুদউল্লাহর দল। ফলে এই ঢাকার বিপক্ষেই আবারও খেলবে তারা। ঢাকার শীর্ষস্থান আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। খুলনা জয় পাওয়ায় কপাল পুড়েছে আজ প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে যাওয়া রংপুর রাইডার্সের। বাদ পড়ে গেল সৌম্য-আফ্রিদিদের দল। ১২ পয়েন্ট থাকার পরও রান রেটে বাদ পড়ে গেল। শেষ চার নিশ্চিত হলো রাজশাহী কিংসের। তারা খেলবে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ‘এলিমিনেটরে’।
প্রথম কোয়ালিফায়ারে ঢাকা-খুলনা ম্যাচে জেতা দলটি সরাসরি ফাইনালে। এই ম্যাচে হেরে যাওয়া দলটির সঙ্গে খেলা পড়বে এলিমিনেটরে মুখোমুখি রাজশাহী-চট্টগ্রামের মধ্যে বিজয়ী দলের। সেই ম্যাচে যারা জিতবে, তারা যাবে ফাইনালে।

সূচি
৬ ডিসেম্বর; বেলা ১টা
এলিমিনেটর
চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস
বিকেল ৫টা ৪৫
কোয়ালিফায়ার ১
ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটানস
৭ ডিসেম্বর; বিকেল ৫টা ৪৫
কোয়ালিফায়ার ২
এলিমিনেটর জয়ী বনাম কোয়ালিফায়ার ১ পরাজিত
৯ ডিসেম্বর; সন্ধ্যা ৬টা ১৬
ফাইনাল
কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা