,

আজীবন নিষিদ্ধের শঙ্কায় সাব্বির রহমান

Bangladesh's Sabbir Rahman during the second one day international cricket match in Dhaka, Bangladesh, Friday, Oct. 9, 2016. (Photo by Ahmed Salahuddin/NurPhoto)

স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলের আইকন ও জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাব্বির রহমান আজীবন নিষিদ্ধের ঝুকিয়ে পড়েছেন বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ০৩ ডিসেম্বর শনিবার রাতে বিসিবি জানিয়েছে, সাব্বিরনিজের অপরাধ স্বীকার করেই শাস্তি পেয়েছেন। আবারো এমন ঘটনা ঘটলে এ ক্রিকেটার আজীবন নিষিদ্ধ হতে পারেন।

প্রসঙ্গত, বিপিএলের ম্যাচে সাব্বির রহমানকে ব্যাটের খোঁচা দেওয়ায় শাস্তি হিসেবে আগামী দুই ম্যাচ খেলতে পারবেন না রংপুর রাইডার্সের আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য জরিমানা গুণতে হয়েছে সাব্বিরকে। পাশাপাশি জরিমানা হয়েছে রংপুরের অলরাউন্ডার লিয়াম ডসনের।

ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ গত সোমবার বলেছিলেন, শাহজাদকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জরিমানাও করা হয়েছে। সাব্বিরকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ। আর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে লিয়াম ডসনকে। সে যেহেতু অধিনায়ক ছিল, ওর দায়িত্ব ছিল বেশি। আম্পায়ারদের রিপোর্ট ও টিভি ফুটেজ দেখে সিদ্ধান্ত নিয়েছি। সব যেহেতু পরিষ্কার ছিল, আনুষ্ঠানিক শুনানির প্রয়োজনপড়েনি। সবাই দোষ স্বীকার করে নিয়েছে।

মঙ্গলবার বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, এক ম্যাচ নিষিদ্ধ ও ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা ছাড়াও শাহজাদের নামের পাশে ৪ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। এ ৪ ডিমেরিট পয়েন্ট ২ সাসপেনশন পয়েন্টে রূপান্তর হওয়ায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আফগান এই ক্রিকেটার। তবে সরাসরি এক ম্যাচ নিষিদ্ধ হওয়া আর ডিমেরিট পয়েন্টের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার শাস্তি একসঙ্গেই বিবেচনা করা হবে বলে রংপুর রাইডার্সের আগামী দুই ম্যাচে খেলতে পারবেন না শাহজাদ।

বিপিএলে সোমবারের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। সাব্বির-শাহজাদের ঘটনার সূত্রপাত ম্যাচের শুরুর দিকেই। সাব্বির ব্যাটিংয়ে যাওয়ার পরই হয়ত উইকেটের পেছন থেকে কিছু একটা বলেছিলেন শাহজাদ। জবাব দিতে দেখা যায় সাব্বিরকেও।

এক পর্যায়ে ব্যাটিং ক্রিজ ছেড়ে উইকেটের পেছনে শাহজাদের দিকে এগিয়ে যান সাব্বির। মুখোমুখি হয়ে বিতণ্ডায় জড়ান দুজন। আম্পায়ার ছুটে এসেও আলাদা করতে পারছিলেন না দুজনকে। পরে রংপুরের সোহাগ গাজী এসে টেনে নিয়ে যান সাব্বিরকে। শাহজাদকে সরিয়ে নেন সতীর্থরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে