,

মহিলা এশিয়া কাপ : ভারত চ্যাম্পিয়ন

india-women-550x315স্পোর্টস ডেস্ক : মহিলা টি-২০ এশিয়া কাপ ক্রিকেটে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নিলো ভারত। গতকাল রোববার ফাইনাল খেলায় পাকিস্তানকে ১৭ রানে হারিয়ে দেয় ভারতের মেয়েরা।
লিগ পর্বে পাঁচ ম্যাচের সবগুলো জিতে পুরো ১০ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছিল ভারত। গতকাল থাইল্যান্ডে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচেও তারা অনবদ্য। টানা ষষ্ঠ এশিয়া কাপ জয়ের পথে ১২২ রানের টার্গেট দিয়ে পাকিস্তানকে ৬ উইকেটে ১০৪ রানে বেধে দেয় ভারতীয় মেয়েরা। ২০১২ সালে আগের আসরেও একই দলকে ফাইনালে হারিয়েছিল ভারত। মেয়েদের এশিয়া কাপের ষষ্ঠ আসরের ফাইনালে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক বিসমাহ মারুফ (২৬ বলে ২৫ রান)। বল হাতে ভারত ঐক্যবদ্ধ পারফরম্যান্স করেছে। একতা বিশত দুটি উইকেট নেন ২২ রানে। অনুজা পাতিল, ঝুলন গোস্বামী, শিখা পান্ডে ও প্রীতি বোস একটি করে উইকেট পান।
ভারতের ৫ উইকেটে ১২১ রানের ইনিংসে সবচেয়ে বেশি রান সিনিয়র খেলোয়াড় মিথালি রাজের। তার হার না মানা ৬৫ বলে ৭৩ রানের ইনিংসটি সাজানো ৭ চার ও ১ ছয়ে। এই টুর্নামেন্টে বাংলাদেশ শুধুমাত্র থাইল্যান্ড ও নেপালের বিপক্ষে জয় পায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা