,

‘অর্থায়ন নিশ্চিত হলেই দ্বিতীয় পদ্মা সেতু’

 

নিজস্ব প্রতিবেদক : বিদেশি অর্থায়ন নিশ্চিত হলেই পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রোববার বিকেলে জাতীয় সংসদের ১৩তম অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

kader1480857823
ওবায়দুল কাদের বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। এই সেতু নির্মাণে ইতিপূর্বে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের অর্থ সহায়তা চাওয়া হয়েছে। বৈদেশিক অর্থায়ন নিশ্চিত সাপেক্ষে যথা সময়ে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করা যায়।

দেশের পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের। এই সেতু নির্মাণ হলে রাজধানী ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দ্রুত যোগাযোগ স্থাপন হবে। ওইসব জেলাগুলোতে ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান বৃদ্ধি পাবে। লাখ লাখ মানুষ নতুন কর্মসংস্থান পাবে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

জাসদের সংরক্ষিত সংসদ সদস্য লুৎফা তাহেরের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী রাজধানীর যানজট সরকারের জন্য দুশ্চিন্তার বিষয় উল্লেখ করেন। ওবায়দুল কাদের বলেন, যানজট দুশ্চিন্তার কারণ হলেও আমরা বসে নেই, নানা পরিকল্পনা নিচ্ছি। পরিবার প্রতি কতটি প্রাইভেটকার থাকবে সেটা আইন করে নির্ধারণ করে দেওয়া হবে।

তিনি আরো বলেন, রাজধানীতে প্রাইভেটকার চলাচলের সংখ্যা অনেক বেশি। একটি অধ্যাদেশের আওতায় এটা চলছে। আইন করার জন্য আমরা একটি বিল নিয়ে আসছি। পরিবার প্রতি কত গাড়ি রাখা যাবে এর একটা সীমারেখা নির্দিষ্ট করে দেওয়া থাকবে আইনে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি