,

আতশবাজির মহড়া, সংসদ ভবনে আতঙ্ক

 

নিজস্ব প্রতিবেদক : চলছিল দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম কার্যদিবস। প্রথম দিনের অধিবেশনের শেষ পর্যায়ে অর্থাৎ গতকাল রাত ৭ টার দিকে পর পর তিন থেকে ৪টি বিকট আওয়াজ শোনা যায়। এতে সংসদ ভবনের ভেতরের কর্মকর্তা-কর্মচারীরা দৌঁড়াদৌড়ি শুরু করে দেন। কেউ কেউ আবার সিঁড়ি বেয়ে দৌঁড়াতে থাকেন। দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিকবিদিক ছুটতে থাকে। সঙ্গে সঙ্গে রটে যায় সংসদ এলাকায় গোলাগুলি হচ্ছে। এক পুলিশ সদস্য দৌঁড়ে এসে বলেন ভাই গোলাগুলি হচ্ছে। আরেকজন বলেন বাইরে আগুন জ্বলছে। এতে আতংকের মাত্রা আরও বেড়ে যায়। সংসদ সচিবালয়ের ভেতরের মসজিদে থাকা মুসল্লীরা দ্রুত মসজিদ ছেড়ে বাইরে বের হয়ে আসেন।

43237_ssa

এসময় তাদের চোখেমুখে ছিলো আতংকের ছাপ। সংসদের মূল গেটের দায়িত্বরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভাই অনেকে নামাজ শেষ না করেই দৌঁড়াতে থাকেন। ঘটনা কি ঘটেছিল জানতে চাইলে সংসদের কর্মকর্তারা জানান, ৭ই ডিসেম্বর বিদ্যুতের ১৩ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করার উৎসব করা হবে। এজন্য একটি মহড়া চলছিল। এবিষয়টি নিয়ে ডেপুটি স্পিকার এডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া জাতীয় সংসদের সার্জেট অ্যাটআর্মসকে ডেকে জানতে চান সংসদ অধিবেশন চলাকালীন এ ধরণের ঘটনা কেনো ঘটানো হলো। এর জবাবে সার্জেট অ্যার্ট আর্মস জানান স্পিকারের অনুমতি রয়েছে। সংসদ থেকে প্রধানমন্ত্রী বের হয়ে যাওয়ার পর পরই এমন ঘটনা ঘটানো হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে