,

সেই অস্ত্রধারী ২ ছাত্রলীগ নেতার জামিন বাতিল, পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়া ছাত্রলীগের বহিষ্কৃত সেই দুই নেতার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।রবিবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এ আদেশ দেন।ওই দুই আসামি হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

image-9348

দুই আসামির পক্ষে রবিবার হাজিরাও দাখিল করা হয়েছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল ইসলাম দুই আসামির জামিন বাতিল করে সাত দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানির সময় আসামিদের না পাওয়ায় আদালত জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্র জানায়, আসামিদের হাতে যে অস্ত্র ছিল, ওই অস্ত্রের উৎস জানতে রিমান্ড চাওয়ার পাশাপাশি জামিন বাতিল চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা। কিন্তু শুনানির সময় আসামিদের না পাওয়ায় আদালত জামিন বাতিল করেন। আসামিরা গ্রেফতার হওয়ার পর রিমান্ডের বিষয়ে শুনানি হবে বলে আদেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সাথে সিটি করপোরেশনের কর্মচারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক আশিকুর রহমান অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন। এ ঘটনায় শাহবাগ থানার এসআই আবদুল মান্নান বাদী হয়ে একটি হত্যাচেষ্টার মামলা করেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি