,

কড়াইল বস্তিতে ৫০০ ঘর ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ ঘর ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন।রোববার বিকেলে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আনার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

14702335_1819584224984771_8123928527070955022_n-4

মাসুদুর রহমান আকন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের হোটেল বা লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় ৫০০ আধা পাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, আমাদের কাছে অনেকে অভিযোগ করছেন যে, তাদের সন্তান হারিয়ে গেছে। আমরা বিষয়টি দেখছি। এ পর্যন্ত আমাদের কাছে চারজন শিশু হারিয়ে যাওয়ার খবর এসেছে। আরো আসতে পারে। কারণ এ বস্তিতে যারা থাকেন তাদের বেশিরভাগই কর্মজীবী মানুষ। তারা সকালে শিশু সন্তানদের বাসায় রেখে কাজে যান। এ সময়ের ভেতর এ ঘটনা ঘটায় শিশুদের খুঁজে না পাওয়াটা স্বাভাবিক। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কারো নিহতের খবর পাওয়া যায়নি। একজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তদন্তের পর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।এর আগে গত ১৪ মার্চ এ বস্তিতে আগুন লাগে। এতে প্রায় অর্ধশত ঘর পুড়ে যায় ও দুজন আহত হন।

 

সালেহা নামের এক পোশাক শ্রমিক বলেন, ‘এতো ক্ষতি পোষামু কেমনে? কয়দিন পরপরই বস্তিতে আগুন লাগে। আমাদের জীবনের কি কোনো মূল্য নাই?’বস্তিবাসী সোলেমান মোল্লা বলেন, ‘এই বস্তিতে আসার পর কতবার যে আগুন দেখলাম তার কোনো হিসাব নাই। বছরের শুরুতে একবার আগুন লাগল, সেই ক্ষতিই পূরণ হয়নি। এখন আবার আগুন লাগল।’রোববার ‍দুপুর ২টা ৫০ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট সেখানে গিয়ে বিকেল ৪টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন সেখানে ডাম্পিংয়ের কাজ করছেন ফায়ার ফাইটাররা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে