,

আদ-দ্বীন হাসপাতালে যোগ দিলেন বাবুল আক্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেসরকারি আদ-দ্বীন হাসপাতালের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন তার শ্বশুর মোশাররফ হোসেন।মোশাররফ হোসেন জানান, গত ১ নভেম্বর থেকে এই হাসপাতালটিতে বাবুল আক্তার নিয়মিত অফিস করছেন। তবে আদ-দ্বীন হাসপাতালের কোন শাখায় বাবুল আক্তার কাজ শুরু করেছেন সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

image-9325

উল্লেখ্য, গত ৫ জুন চট্টগ্রামে নিহত হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ছেলেকে স্কুলবাসে তুলে দিতে নগরীর জিইসি মোড়ের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে তাকে।

ঘটনার দিন মিতুর স্বামী বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। তিনি আগে চট্টগ্রাম মহানগর পুলিশে দায়িত্ব পালন করেছেন। স্ত্রী হত্যাকাণ্ডের আগে এসপি পদে পদোন্নতি পেয়ে তিনি ঢাকায় পুলিশ সদর দপ্তরে আসেন। ওই দম্পতির সাত বছর বয়সী এক ছেলে ও চার বছর বয়সী একটি মেয়ে আছে।

মিতু হত্যার পর নানা নাটকীয়তার পর বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইলিয়াস হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি