,

যে কারণে সংসার ভাঙল সারিকার

sarবিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী সারিকার দাম্পত্য জীবনে বিচ্ছেদের গুঞ্জন গতকাল ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। বিচ্ছেদ নিয়ে কেউ মুখ না খুলতে চাইলেও বিভিন্ন সূত্রে পাওয়া খবরে আস্তে আস্তে ব্যাপারটা পরিস্কার হয়ে যায়।

সংবাদমাধ্যমের সাথে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেন সারিকার সাবেক স্বামী মাহিম কবির। মাহিম কবির বলেছেন, “সারিকা ও আমার বিচ্ছেদের খবর তো সবাই জেনে গেছেন। নতুন করে কিছু বলার নেই। ”

বিচ্ছেদের কারণ সম্পর্কে তিনি কিছু বলতে রাজী হননি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সারিকাকে সবকিছু ছেড়ে সংসারে বন্দী হওয়ার চাপ দিচ্ছিলেন মাহিম। অভিনয়-মডেলিং ছাড়াও সারিকা ব্যাবসাও করতেন। এসব ছেড়ে দিয়ে স্বামী-সংসার আর বাচ্চা নিয়ে সারিকাকে ব্যস্ত হতে বলতেন মাহিম। কিন্ত সারিকা গত ঈদ থেকেই আগের মতো আবারো বিজ্ঞাপন-অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এই নিয়েই নাকি দুজনের মধ্যে ঝামেলার সূত্রপাত। প্রতিনিয়ত ঝগড়ার একপর্যায়ে তারা অনেকটা রাখঢাক করেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

জানা গেছে, মাসখানেক আগে তাদের ডিভোর্স হয়েছে। তারও আগে থেকে দুজনে আলাদা থাকতেন। মেয়েকে নিয়ে ধানমন্ডির বাসায় উঠেছিলেন সারিকা। মাহিমকে ডিভোর্স লেটার পাঠানোর পর ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড পরিবর্তন করেছেন সারিকা।

২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে প্রেম করে হঠাৎ করেই বিয়ে করেন। বিয়ের ১ বছরের মাথায় তাদের সংসারে ফুটফুটে একটি কন্যার জন্ম হয়। স্বামী-সন্তান-সংসার নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘ দুই বছর তিনি মিডিয়া থেকে দূরে ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে