,

৪ দিনের সফরে আসছেন গাই রাইডার

1557273নিউজ ডেস্ক : চার দিনের সফরে বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক (ডিজি) গাই রাইডার। ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় অভিবাসন ও উন্নয়ন বিষয়ক বৈশ্বিক ফোরামের (জিএফএমডি) নবম সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ৯ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন তিনি।

সামিটের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও থাকার কথা রয়েছে। একটি কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, রাইডার বাংলাদেশে ১২ ডিসেম্বর পর্যন্ত থাকবেন। এই চার দিনের সফরে তিনি রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো ১০ ডিসেম্বর জিএফএমডি সামিটের উদ্বোধনীতে যোগদান, ১১ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও শ্রমিক শিক্ষার জাতীয় সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফিউচার অব ওয়ার্ক’ শীর্ষক তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান, একই দিন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পখাতে শ্রমিক-মালিক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এবং সামাজিক সংলাপ উদ্বুদ্ধকরণ বিষয়ক একটি পাঁচ বছর মেয়াদি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান।
রানা প্লাজা ট্র্যাজেডির পর বাংলাদেশের তৈরি পোশাক খাতের কর্মীদের নিরাপত্তা ও জীবনমানের উন্নয়নে সরকারি বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা এবং বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে আসছে আইএলও। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আইএলওর দশম মহাপরিচালক হিসেবে ২০১২ সালের ১ অক্টোবর দায়িত্ব নেন রাইডার। তিনি দ্বিতীয় মেয়াদেও সংস্থাটির মহাপরিচালক নির্বাচিত হয়েছেন। তার এ মেয়াদ শুরু হবে আগামী বছরের ১ অক্টোবর থেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে