,

জিততে রংপুরের চাই ১৭১

bpl_11480834436ক্রীড়া ডেস্ক :বিপিএলে প্রথম পর্বের শেষ দিনে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।মিরপুরে টস জিতে কুমিল্লাকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুর অধিনায়ক নাঈম ইসলাম।আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করেছে কুমিল্লা। জয়ের জন্য রংপুরের চাই ১৭১ রান।কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার ইমরুল কায়েস। তার ৩৫ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কার মার। ৩৬ বলে ৩ চার, ২ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে আরেক ওপেনার খালিত লতিফের ব্যাট থেকে। দুজন উদ্বোধনী জুটিতেই ১০.২ ওভারে তোলেন ৮৮ রান।

তিনে নামা মারলন স্যামুয়েলস ২৪ বলে ২ চার ও এক ছক্কায় করেন ৩০ রান। এ ছাড়া আসহার জাইদি ১১ বলে ১৭, ও রশিদ খান ৪ বলে অপরাজিত ১১ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।রংপুরের হয়ে পেসার রুবেল হোসেন ও স্পিনার আরাফাত সানী নেন ২টি করে উইকেট। শহীদ আফ্রিদির ঝুলিতে জমা পড়ে এক উইকেট।

 

প্রথম দেখায় কুমিল্লাকে ১৮ বল হাতে রেখে ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছিল রংপুর। আজ রংপুরকে হারিয়ে প্রতিশোধ নিতে পারবে কুমিল্লা?শনিবার বরিশালের বিপক্ষে রংপুর জয় পাওয়ায় শেষ চারে খেলার আশা শেষ হয়ে গেছে কুমিল্লার। আজকের ম্যাচটি তাই মাশরাফির কুমিল্লার জন্য আনুষ্ঠানিকতা মাত্র।তবে শেষ চারে থাকার জন্য রংপুর রাইডার্সের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ১১ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে থেকে রংপুরকে চোখ রাঙাচ্ছে পাঁচে থাকা খুলনা টাইটান্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে