,

বিনাবিচারে এক যুগ ধরে কারাবাস: ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ, তিনজনের জামিন

jaiনিজস্ব প্রতিবেদক : হত্যা মামলার আসামি হয়ে বিনাবিচারে এক যুগ ধরে কারাগারে আটক চার ব্যক্তির মধ্যে তিনজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে চারজনের মামলাই ৯০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন।

এরআগে রোববার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সেন্টু ওরফে কামাল, চাঁন মিয়া ওরফে কালু মিয়া, মকবুল হোসেন এবং বিল্লাল হোসেনকে হাইকোর্টে হাজির করা হয়। বিনাবিচারে এক যুগ ধরে কারাগারে রয়েছেন তারা।

চারজনকে হাজিরের পর শুনানি শেষে সেন্টু, মকবুল ও বিল্লালকে জামিন দেন হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে চানমিয়ার জামিনের নির্দেশ দিতে বলা হয়েছে।

একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর চারটি থানায় পৃথক চারটি হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে উত্তরা থানার মামলায় মকবুল হোসেন ২০০০ সালের ৭ ফেব্রুয়ারি, তেজগাঁও থানার মামলায় বিল্লাল হোসেন ২০০২ সালের ২১ নভেম্বর, শ্যামপুর থানার মামলায় চাঁন মিয়া ২০০১ সালের ৭ ডিসেম্বর এবং মতিঝিল থানার মামলায় সেন্টু ২০০১ সালের ১৮ এপ্রিল গ্রেফতার হয়ে কারাগারে যান।

এসব মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। শুরু হয়েছে সাক্ষ্য গ্রহণও। কিন্তু পর্যাপ্ত সাক্ষী হাজির করতে না পারায় এখনো শেষ হয়নি বিচারকাজ। ফলে বিনাবিচারে ওই চার আসামি ১৪ থেকে ১৬ বছর ধরে কারাগারে আটক রয়েছেন।

এ নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা ও কুমার দেবলু দে।

তারা আদালতে বলেন, ফৌজদারি মামলায় বিচার না হওয়ায় পৃথক চারটি মামলার চার আসামি বিনাবিচারে কারাগারে রয়েছেন ১৬ বছর ধরে। এভাবে বিনাবিচারে কারাগারে পড়ে থাকা অমানবিক। বিচার শেষে যদি তারা নির্দোষ প্রমাণিত হন, তাহলে ওই সময়টা কে ফিরিয়ে দেবে? এ ব্যাপারে হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে