,

টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

mashস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আজ রবিবারের প্রথম খেলায় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সৌম্য-আফ্রিদির দল রংপুর রাইডার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ রংপুরের প্রতিপক্ষ টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই ছিটকে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

গতকাল বরিশাল বুলসের বিপক্ষে রংপুর রাইডার্সের দাপুটে জয়ের পর বিদায় নিশ্চিত হয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তাই মাশরাফি বাহিনীর জন্য আজকের ম্যাচটি কেবলই নিয়ম রক্ষার। তবে প্রতিপক্ষ রংপুর রাইডার্সের কাছে আজকের ম্যাচ মহাগুরুত্বপূর্ণ। সেরা চারে যাওয়ার শেষ উপায় হিসেবে আজকের ম্যাচ জয়ের বিকল্প নেই রংপুরের সামনে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রংপুর রাইডার্স। চলতি বিপিএলে বিস্ময়করভাবে হারতে থাকা কুমিল্লা শেষ তিন ম্যাচেই দারুণ পারফরমেন্স দেখিয়ে টানা জয় তুলে নিয়েছে। তখন আসলে তাদের সুপার ফোরে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। অংকের জটিল হিসেবে যেটুকু ছিল তাও গতকাল শেষ হয়ে গেছে। মাশরাফি বাহিনীর কাছে তাই এই ম্যাচ হতে পারে ভালো কিছু স্মৃতির উপলক্ষ।

অন্যদিকে রংপুর রাইডার্সের অবস্থান এখন পয়েন্ট তালিকার ৪ নম্বরে। অবস্থান ধরে রাখতে হলে আজকের ম্যাচ তাদের জিততেই হবে। কারণ ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে রিয়াদের খুলনা টাইটান্স। তাই আজকের ম্যাচ সৌম্য-আফ্রিদিদের কাছে মহা গুরুত্বপূর্ণ।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। দিনের অপর খেলায় সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস এবং খুলনা টাইটান্স। ম্যাচগুলো সরাসরি দেখা যাবে চ্যানেল নাইন এবং সনি সিক্স এ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা