,

এক ম্যাচ নিষিদ্ধ নেইমার

Football Soccer - Real Sociedad v Barcelona - Spanish Liga Santander - Anoeta, San Sebastian, Spain - 27/11/2016  Barcelona's Neymar reacts.  REUTERS/Vincent West

স্পোর্টস ডেস্ক : সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনার। একের পর এক পয়েন্ট খুইয়ে নাজুক অবস্থায় স্পেনের দলটি। শনিবার রাতে এল ক্লাসিকোতে শেষ মুহূর্তের গোলে রিয়ালের বিপক্ষে জয় হাতছাড়া করল কাতালানরা। সেই ক্ষত শুকাতে না শুকাতে আরেকটি দু:সংবাদ শুনতে হল মেসি-সুয়ারেজদের।

দলের অন্যতম তারকা ফুটবলার নেইমারকে এক ম্যাচ মাঠে পাচ্ছে না বার্সেলোনা। শনিবারের এল ক্লাসিকোতে হলুদ কার্ড পাওয়ায় লা লিগার আগামী ম্যাচে নিষিদ্ধ থাকতে হচ্ছে ব্রাজিলীয়ান সুপারস্টারকে।

রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকাস ভ্যাকুয়েসকে অবৈধভাবে বাধা দেয়ায় হলুদ কার্ড দেখতে হয় নেইমারকে। এর আগে লা লিগার আগের দুটি ম্যাচে মালাগা ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও হলুদ কার্ড দেখেন নেইমার। সবমিলিয়ে এক লিগে পাঁচটি হলুদ কার্ড দেখার কারণে নিয়ম অনুযায়ী তাঁকে এক ম্যাচ মাঠের বাইরে থাকতে হচ্ছে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সা। নিষেধাজ্ঞার ফলে লা লিগার ওই ম্যাচটি খেলা হবে না নেইমারের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা