,

রোহিঙ্গা সংকট থেকে জঙ্গিবাদ ছড়ানোর আশঙ্কা যুক্তরাষ্ট্রের

imageআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়ন বন্ধ না হলে রোহিঙ্গাদের মধ্যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়তে পারে বলে দেশটিকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল রাসেল।

বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাতকারে রাসেল বলেন, প্রতিবেশী বাংলাদেশসহ আশপাশের কয়েকটি দেশে উগ্র ধর্মীয় তৎপরতার অস্তিত্ব রয়েছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ না হলে তা নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। রাসেল বলেন, রাখাইন রাজ্যে সেনাদের ওপর হামলা প্রমাণ করে রোহিঙ্গাদের একটি অংশ পাল্টা জবাব দিতে এরই মধ্যে উগ্রপন্থা বেছে নিচ্ছে।

উল্লেখ্য, মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণের অন্যতম সমর্থক যুক্তরাষ্ট্র।বাংলাদেশ সীমান্তের কাছাকাছি রাখাইনের একাধিক পুলিশ চৌকিতে গত অক্টোবরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় মিয়ানমারের সেনাবাহিনী অভিযান শুরু করে। ওই এলাকায় রোহিঙ্গা মুসলিমরা বসবাস করে।

ধর্মীয় উগ্রপন্থা রোধে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মত এ অঞ্চলের মুসলিম প্রধান দেশগুলোকে আহ্বান জানিয়েছেন তিনি বলেন, ‘এসব দেশের আহ্বানের জেরে ধর্মীয় উত্তেজনা আরও বাড়তে পারে। রাখাইনের পরিস্থিতি ঠিকমতো সামাল দিতে না পারলে জিহাদিরা সুযোগ নিতে পারে। তারা প্রতিবেশী বাংলাদেশসহ কয়েকটি দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে’।

এদিকে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে সহিংসতা চলছে, সেটিকে ‘জাতিগতভাবে নির্মূল’ করার চেষ্টা বলে অভিহিত করেছে মালয়েশিয়া।রোহিঙ্গা ইস্যুর কারণে মালয়েশিয়ার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে দাবি দেশটির। বিবৃতিতে মালয়েশিয়া বলে, এটি এখন আর মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয়। মালয়েশিয়া ও অন্যান্য প্রতিবেশী দেশে বিপুলসংখ্যক রোহিঙ্গা মুসলমানের উপস্থিতি বিষয়টিকে একটি ‘আন্তর্জাতিক ইস্যুতে’ পরিণত করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে