,

অর্থের অভাবে পেনসেলভেনিয়াতে ভোট পুনর্গণনা হচ্ছে না

image-10482আন্তর্জাতিক ডেস্ক : প্রয়োজনীয় তহবিল জোগাড় করতে না পারায় যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যে ভোট পুনরায় গণনা করা হবে না বলে জানিয়েছেন গ্রিস পার্টির প্রধান জিল স্টেইন।

স্টেইনের বরাত দিয়ে বিবিসি নিউজ জানায়, ভোট পুনরায় গণনার জন্য সোমবারের মধ্যে ১০ লাখ ডলার মূল্যের বন্ড জোগাড়ের প্রয়োজন ছিল। কিন্তু ভোটারদের মধ্যে থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ সম্ভব হয়নি। সেজন্য পেনসেলভেনিয়ায় ভোট পুনরায় গণনা সম্ভব হচ্ছে না।

স্টেইন মিশিগান, উইসকনসিন এবং পেনসেলভেনিয়া এই তিন অঙ্গরাজ্যে হিলারির সঙ্গে খুব সামান্য ভোটের ব্যবধানে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ট্রাম্পের সমর্থকরা শুরু থেকেই ভোট পুনর্গণনার এই কার্যক্রমের বিরোধিতা করে আসছে।

পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যের ভোট পুনর্গণনা বিষয়ে আদালতের ঘোষণার মাত্র দুইদিন আগে গ্রিনপার্টি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসলো।এই রাজ্যে ট্রাম্প এবং হিলারির ভোটের ব্যবধান ছিল মাত্র এক শতাংশ।

আদালতকে জানায়, ‘যেকোন সাধারন নাগরিক পিটিশন দাখিল করতে পারে। তবে প্রয়োজনীয় ১০লাখ ডলারের বন্ড দাখিলে ব্যর্থ হওয়ায় পেনসেলভেনিয়াতে ভোট পুনরায় গণনা সম্ভব হচ্ছে না।’

জিল স্টেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘পুনরায় ভোট গণনা কার্যক্রম অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। কারণ নির্বাচিত নেতারা আসলে ২১ শতকের নির্বাচন প্রক্রিয়ায় অর্থ দিতে রাজি নয়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে