,

বিনা বিচারে দেড় যুগ : ৪ জনকে আদালতে হাজির

court21480828782নিজস্ব প্রতিবেদক : বিনা বিচারে দেড় যুগের বেশি সময় কারাগারে বন্দি থাকা চারজনকে আদালতে হাজির করা হয়েছে।

রোববার দুপুর ১২টায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন।

বিনা বিচারে কারাগারে থাকা এই চারজন হলেন চাঁন মিয়া, মকবুল, সেন্টু ও বিল্লাল।

গত ২০ নভেম্বর আজ এই চারজনকে আদালতে হাজির করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ চারজনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

বিনা বিচারে কারাগারে বন্দি থাকা এই চারজনকে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদন আইনজীবী কুমার দেবুল দে নজরে আনলে আদালত এই আদেশ দেন।

এই চারজনের মধ্যে চাঁন মিয়া কাশিমপুর কারাগারে ১৯৯৯ সাল থেকে বন্দি আছেন ঢাকার শ্যামপুর থানার একটি হত্যা মামলায়। যার কয়েদি নম্বর ২৮৩৪। এই দেড় যুগ চাঁন মিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার কোনো অগ্রগতিই হয়নি। মামলাটি ঢাকার পরিবেশ আদালতে বিচারাধীন।

একই ঘটনা মাদারীপুরের মকবুল হোসেনেরও। রাজধানীর উত্তরা থানার একটি হত্যা মামলায় ২০০০ সালে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মকবুল। তার কয়েদি নম্বর ৬৬৬। এর পর থেকে দীর্ঘ ১৭ বছর মামলাটি আর আলোর মুখ দেখেনি। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মকবুলের পক্ষে আইনি লড়াই করারও কেউ ছিল না।

মতিঝিলের এজিবি কলোনির সেন্টু কামাল গ্রেপ্তার হন ২০০১ সালে। সবশেষ গত মাসেও তাকে হাজির করা হয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ। কিন্তু ১৬ বছরে ৫৯ কার্যদিবস আদালতে হাজির করা হলেও মামলা শেষ হয়নি।

মামলা শেষ হয়নি কুমিল্লার বিল্লাল হোসেনেরও। তেজগাঁও থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় বিল্লাল হোসেন কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন ২০০২ সাল থেকে। তার মামলাটিও বিচারাধীন আছে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি