,

ক্যালিফোর্নিয়ায় নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ জনের প্রাণহানির শঙ্কা

oaklandfireআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪০ জনের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার অকল্যান্ডের ওই নাইট ক্লাবে পার্টি চলার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত নয়জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তবে ৫০ থেকে ১০০ জন পার্টি চলাকালীন নাইট ক্লাবের ভেতরে ছিলেন। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাইটক্লাবে শুধু যুক্তরাষ্ট্রের লোকজনই নয়, বাইরে থেকে আসা অতিথিরাও ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে অনেকেই অল্পবয়সী বলে ধারণা করা হচ্ছে।

অকল্যান্ড পুলিশ বিভাগের কর্মকর্তা সার্জেন্ট রে কেলি জানিয়েছেন, দুর্ঘটনার শিকার নয়জনের বিষয়ে আমরা নিশ্চিত। আমাদের ধারণা আরও অনেক হতাহত রয়েছে কিন্তু এই মুহূর্তে সংখ্যা গণনার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি না।

নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে অনেক খবর আসছে। পরিবারের সদস্যদের কাছ থেকেও নিখোঁজদের তথ্য আসছে। এদের অনেকেই আমেরিকান নন, তারা বাইরে থেকে আসা পর্যটক। ক্ষতিগ্রস্তদের মধ্যে অল্পবয়সীদের সংখ্যা অনেক বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে