,

অস্ত্র সাজিয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞার জবাব দিল কিম

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচী রুখে দিতে দেশটির অর্থনীতির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। কিন্তু দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের এতে কিছু যায় আসে না। তাই জাতিসংঘকে মুখের উপরে জবাব দিতেই অস্ত্র সাজিয়ে রীতিমত প্রদর্শনী হল উত্তর কোরিয়ায়। বেশ ধুমধাম করে শতাধিক কামানের শেলিং-এর মহড়া চলল।

kom_bdp-1

সংবাদমাধ্যম থেকে জানা গেছে যে, কালমা আইল্যান্ডের কাছে হয়েছিল এই মহড়া। এই দ্বীপকে সবসময় সেনার ট্রেনিং-এর জন্য ব্যবহার করা হয়। এই অস্ত্র মহড়ার আকার ভয়ঙ্কর ছিল। শেলিং-এর কারণে কেঁপে উঠেছে গোটা দেশের মাটি। মনে হচ্ছিল যেন ভূমিকম্প চলছে। আর আওয়াজ শুনে মনে হচ্ছিল আকাশ জুড়ে যেন বজ্রপাত হচ্ছে। আকাশ জুড়ে ছিল কালো ধোঁয়ার মেঘ। যে দ্বীপকে লক্ষ্য করে এই মহড়া চালানো হয়েছে, সেই দ্বীপে দাউদাউ করে আগুন জ্বলে যায়।

এই মহড়ায় উপস্থিত ছিলেন কিম জং উন নিজে। তিনি বলেন, ‘এখনও যদি কেউ ভেবে থাকে আমাদের বিরুদ্ধে লড়াই করবে, তাহলে তাদের ধুয়ে-মুছে ফেলা হবে। আমাদের আর্টিলারি ইউনিট তাদের বডি ফেলে দেবে। ’

অন্যদিকে, বুধবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ প্রস্তাব পাস করে তাতে দেশটির কয়লা রফতানি ৮০ কোটি ডলার কমে যাবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির নেতা কিম জং উন সম্ভবত পরমাণু কর্মসূচী নিয়ে এগিয়ে যাবেন। কিম উন চান বিশ্ব উত্তর কোরিয়াকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দিক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা