,

কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

deathনিউজ ডেস্ক : কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ঘোষপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন ঘোষ (৩০) ও সুজন ঘোষ (১৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাজন ও সুজন একই এলাকার রণজিত ঘোষের ছেলে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে সুজন ও রাজনদের বাড়ির এক নারী উঠানে বৈদ্যুতিক তারের ওপর ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় সুজন দা দিয়ে তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে রাজনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে সুজন ও রাজনকে উদ্ধার করে পরে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি