,

নেদারল্যান্ডে বোরকা ও নেকাবের উপর নিষেধাজ্ঞা

 

আন্তর্জাতিক ডেস্ক :নেদারল্যান্ডের সংসদের নিম্নকক্ষে পাস হল একটি আইন। আর এই আইনুসারে, সরকারি ভবনে বোরকা ও নেকাব পড়া যাবে না৷ এর ফলে নেদারল্যান্ডসের হাসপাতাল, স্কুল ও গণপরিবহণসহ বেশ কিছু জায়গায় পুরো মুখ ঢাকা পোশাক পড়তে পারবেন না মুসলিম নারীরা৷ তবে রাস্তায় কিংবা পার্কে বোরকা বা নেকাব পড়তে কোন সমস্যা নেই তাদের৷

muslim_bdp

নেদারল্যান্ডের আগে ফ্রান্স, বেলজিয়াম ও বুলগেরিয়ায় বোরকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়৷ এই আইনটি পাস হওয়ার আগে গত সপ্তাহে নেদারল্যান্ডসের সংসদের সামনে বিক্ষোভ করেন কয়েকজন মুসলিম নারী৷ নেকাব পরিহিতা কারিমা রাহমানি এক সংবাদ সংস্থাকে বলেন, “এর ফলে আমি যা হতে চাই তা হওয়ার অধিকার সীমিত হবে৷”

নেদারল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী রোনাল্ড প্লাস্টের্ক সংসদকে বলেন, “বোরকা ও নেকাবের কারণে মুখ ঢেকে যাওয়ায় যোগাযোগে সমস্যা হয়৷ অথচ যোগাযোগের ক্ষেত্রে একে অপরকে দেখতে পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ৷ এই আইন না মানলে ৪০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে৷ অবশ্য আইনটি এখনই কার্যকর হয়ে যাচ্ছে না৷ তার আগে সংসদের উচ্চকক্ষের অনুমোদন লাগবে৷”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা