,

ডিসেম্বরে বাংলাদেশে রয়েছে পাঁচটি ভূমিকম্পের শঙ্কা!

 

নিজস্ব প্রতিবেদক : চলতি ডিসেম্বরেই নাকি বাংলাদেশে রয়েছে পাঁচটি ভূমিকম্পের শঙ্কা! তাও একেবারে দিন-তারিখ উল্লেখ করে!

%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87

চলতি মাসের পাঁচটি তারিখ উল্লেখ করে বাংলাদেশে ভূমিকম্পের শঙ্কার বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে আর্থকোয়েকপ্রেডিক্ট ডট কম নামে একটি ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট।

ডিসেম্বরে বাংলাদেশের ভূমিকম্পের শঙ্কা সম্পর্কে দেওয়া ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, তাদের নিরূপণের পদ্ধতি অনুযায়ী এ মাসে বাংলাদেশে বড় ভূকম্পনের শঙ্কা খুব কম।

তবে ডিসেম্বরের ২, ৫, ১২, ১৬ ও ২২ তারিখে মৃদু ভূমিকম্পের শঙ্কা রয়েছে। এই ভূমিকম্পের মাত্রা ৪-এর কম হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ওয়েবসাইটটি জানায়, সংস্থাটি একটি পরিবর্তিত ফিবোনক্কি ডুয়েল লুকাস (এফডিএল) পদ্ধতির সাহায্যে ভূমিকম্পের শঙ্কা নিরূপণ করেছে।

এই পদ্ধতিতে স্থানীয় ও বৈশ্বিক ভূমিকম্পের শঙ্কা নিরূপণে সঠিক ভবিষ্যদ্বাণীর হার অনেক বেশি। এফডিএল পদ্ধতিতে ভূমিকম্পপ্রবণ এলাকার ভূমিকম্পের সময় এবং মাত্রার ওপর নির্ভর করে এই ভবিষ্যদ্বাণী করা হয়।

প্রতিবেদনে বাংলাদেশের তথ্যপ্রাপ্তি সম্পর্কে উৎস খুবই কম বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ভূমিকম্পের শঙ্কাকে নিয়মানুগ ভবিষ্যদ্বাণী হিসেবে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। তবে সংস্থাটি এই ভবিষ্যদ্বাণীর কোনো দায় বহন করতে নারাজ।

এটি কেবল এফডিএল তত্ত্বের ওপর ভিত্তি করে দেওয়া একটি ভবিষ্যদ্বাণী বলে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে