,

১৫ আরোহীসহ ইন্দোনেশীয় পুলিশের বিমান নিখোঁজ

 

আন্তর্জাতিক ডেস্ক :ইন্দোনেশীয় পুলিশের একটি দুই ইঞ্জিনের যাত্রীবাহী ছোট বিমান নিখোঁজ হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপর আর বিমানটির কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বিমানটিতে ১৫ জন আরোহী ছিলেন ছিলেন বলে জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

279739251f4054c32de7e924f67ccda0-5842a376de1a4

ধারণা করা হচ্ছে, বিমানটি বিধ্বস্ত হয়েছে

সিঙ্গাপুর পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, বিমানটি সিঙ্গাপুরের বাটাম দ্বীপে পৌঁছানোর কথা থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে পৌঁছায়নি। নিখোঁজ পি৪২০১ বিমানটির খোঁজে ইন্দোনেশিয়ার নৌ সেনা তল্লাশি শুরু করেছে। পাঙ্গকাল পিনাঙ থেকে বাটাম দ্বীপে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। স্থানীয় দ্বীপবাসী ভয়ঙ্কর এক বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।

সিঙ্গাপুর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএএস) জানায়, ইন্দোনেশিয়া পুলিশের নিখোঁজ যাত্রীবাহী ছোট বিমানের অবস্থান জানতে উদ্ধার অভিযান শুরু হয়েছে। সিঙ্গাপুরের উদ্ধার সমন্বয়কারী কেন্দ্র এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।

সিএএএস জানিয়েছে, পি৪২০১-এর বিমানের ওই ফ্লাইটে ১২ যাত্রীসহ ১৫ জন আরোহী ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে