,

রসরাজের পরিবারকে নিরাপত্তা দেবে পুলিশ

21-1নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেছেন, নাসিরনগরের পরিবেশ পুরোপুরি শান্ত এবং স্বাভাবিক রয়েছে। রসরাজের পরিবার এখন তাদের বাড়িতে ফিরে আসতে পারেন। তাদেরকে সব ধরণের নিরাপত্তা দেয়া হবে।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি রসরাজের বাবা-মা ও ভাই শুক্রবার ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন। তারা ইচ্ছে করলেই গ্রামে ফিরতে পারেন। তাদেরকে সব ধরণের নিরাপত্তা দেবে জেলা পুলিশ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রসরাজের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ধর্মীয় অবমমাননার পোস্টটি না করা হলেও তার ফেসবুক আইডি থেকেই পোস্ট করা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রসরাজের জামিনের বিষয়টি এখন আদালতের ব্যাপার। তবে আমাদের তদন্ত কাজ এখনো চলছে। তদন্তে আমরা অনেকদূর এগিয়েছি।

উল্লেখ্য, ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর দুষ্কৃতকারীরা নাসিরনগর উপজেলা সদরে হিন্দুপল্লীতে হামলা চালায়। এসময় দুষ্কৃতকারীরা উপজেলার অন্তত ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করে। এরপর ৪ নভেম্বর ভোরে ও ১৩ নভেম্বর ভোরে দুষ্কৃতকারীরা আবারো উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের অন্তত ছয়টি ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় নাসিরনগর থানায় পৃথক আটটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে এখন পর্যন্ত ১০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে