,

ঢাবিতে হবে দেশের প্রথম রংধনু স্টেডিয়াম

নিজস্ব প্রতিবেদক : প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দেশের প্রথম রেইনবো বা রঙধনু স্টেডিয়াম নির্মিত হবে। ঢাবির হাজী মুহাম্মদ মুহসীন হল খেলার মাঠে এই স্টেডিয়াম নির্মাণের নকশা চূড়ান্ত করা হয়েছে।

image-9164

সরকারি অর্থায়নে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় এটি নির্মিত হবে। ফুটবল স্টেডিয়াম হিসেবে নির্মাণ করা হলেও এখানে বাস্কেট বল, লন টেনিস, জিমনেশিয়াম ও অথলেটিক্স ট্রাকের ব্যবস্থাও থাকবে।

রঙধনুর আদলে সাজানো পুরো স্টেডিয়ামের রঙধনুর সাত রঙে রঙিন ভাবে সাজিয়ে তোলা হবে মাঠের সম্পূর্ণ অংশ। গ্যালারিতে রাখা হবে অত্যাধুনিক চেয়ার। দুই পাশে দুইটি গ্যালারি তৈরি করা হবে। একটি ছোট গ্যালারি ও অন্যটি বড়।

১০ বছরেরও অধিক সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই মাঠের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিবার্তাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, এই মাঠ দীর্ঘ দিন ধরেই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। শিক্ষার্থীদের খেলাধূলার জন্য উপযোগী করে গড়ে তোলার জন্যই এই স্টেডিয়াম। এই রেইনবো স্টেডিয়াম নির্মিত হলে এটি বিশ্ববিদ্যালয়ের জন্যও ভাল, দেশের সার্বিক খেলাধূলার জন্যও ভাল।

অন্যদিকে প্রস্তাবিত রংধনু স্টেডিয়ামের পাশে স্যার এ এফ রহমান হল ও মুহসীন হল থাকায় এক্ষেত্রে শিক্ষার্থীদের পড়ালেখায় কোন ব্যাঘাত ঘটবে কিনা এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, এখানে এমনিতেই তো খেলাধূলা হয়। তারপরেও আবাসিক হলের শিক্ষার্থীদের যাতে কোন অসুবিধে না হয় তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সরকারের অর্থায়নে যাতে এই স্টেডিয়াম নির্মিত হয় এই চেষ্টা করা হবে বলে জানান উপাচার্য।

শিক্ষার্থীদের খেলাধূলাকে আরো বেশি গতিশীল করার জন্যই এই পরিকল্পনা জানিয়ে হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিজামুল হক বলেন, শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই ফুটবল, লন টেনিস খেলার সুযোগ থাকবে। সম্পূর্ণ মাঠ রংধনুর আদলে সাজানো হবে। নকশা চূড়ান্ত করা হয়েছে ইতিমধ্যে।

এদিকে শিক্ষার্থীদের জন্য নির্মিত এই মাঠ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নির্মিত এই স্টেডিয়ামে বিভিন্ন টুর্নামেট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে আগে শিক্ষার্থীদের খেলাধূলা অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি।

এদিকে প্রস্তাবিত স্টেডিয়ামের পাশে স্যার এ এফ রহমান হল থাকায় এই হলের শিক্ষার্থীরা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এই স্টেডিয়াম নির্মিত হলে স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করে হলের আবাসিক শিক্ষার্থী রোহান আজাদ বলেন, স্টেডিয়ামের খেলা চলাকালে শব্দের কারণে আমাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটবে। বাইরে থেকে মানুষের আনাগোনার কারণে আমরা হলে নিরাপত্তাহীনতায় ভুগবো বলে মনে করেন তিনি।

মুসহীন হলের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্ত বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্য মাঠে এটা করা উচিত ছিল। এই স্টেডিয়ামের জন্য মাঠের কোনায় থাকা আমার হলের টিনিশেড ঘর ভেঙে ফেলা হয়েছে, যেখানে ২০০ জনের মত শিক্ষার্থী থাকত। এছাড়াও বাণিজ্যিক উদ্দেশ্যে এটি ব্যবহার করা হলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হবে বলে মনে করেন তিনি।

এখন শুধু অপেক্ষার পালা দেশের প্রথম এই রেইনবো স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হওয়া অবধি। দেশের শ্রেষ্ঠ মেধাবীদের জন্য নির্মিত এই স্টেডিয়ামের মাধ্যমে খেলাধূলা আরো বেশি প্রসারিত হবে বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি