,

দেখুন সালমার পর এবার যে কারনে সংসার ভাঙছে সারিকার

 

বিনোদন ডেস্ক :২০০৬ সালে মডেলিংয়ের মধ্য দিয়ে মিডিয়াতে পথচলা শুরু সারিকার। একের পর এক বিজ্ঞাপনের মডেল হয়ে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। অভিনয় শুরু করেন ২০১০ সাল থেকে। ২০১৩ সালের এপ্রিলে হঠাৎ করেই নাটক ও মডেলিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এ মডেল-অভিনেত্রী। তবে ৩ বছরের ক্যারিয়ারেই তুমুল দর্শকপ্রিয়তা পান সারিকা।

bd-model-actress-sarika-sabrin

তারপর পারিবারিকভাবে ২০১৪ সালের ১০ আগস্ট ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে বিয়ে হয় সারিকার। গেলো বছর কন্যার মা হন তিনি। তবে বিরতি কাটিয়ে আবারও ফিরছেন বিজ্ঞাপন ও নাটকে। এর মধ্যেই হঠাৎ শোবিজে গুঞ্জন উঠেছে গেলো নভেম্বর থেকে স্বামীর সঙ্গে থাকছেন না সারিকা। যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ দর্শকনন্দিত এ অভিনেত্রী।

সারিকা শুধু বললেন, ‘এখন কাজ নিয়ে ব্যস্ত আছি। এছাড়া মেয়েকে সময় দিচ্ছি। এখন মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। অন্য কোনো বিষয়ে কথা বলতে চাই না।’

তিনি বলেন, ‘সম্প্রতি আদনান আল রাজীবের পরিচালনায় প্রাণের একটি বিজ্ঞাপনে কাজ করেছি। শিগগিরই এটি প্রচারে আসবে। আগামীতে যে খণ্ড নাটকগুলোর জন্য সিডিউল দিয়েছি সেগুলো করবো। এখন মিডিয়ায় নিয়মিত কাজ করছি।’

সংসার ভাঙার গুঞ্জনে সারিকা মুখ না খুললেও তাদের দাম্পত্য জীবনে যে কলহ চলছে তা মিডিয়ার বাতাসে উড়েছে অনেকদিন ধরেই। এখন সারিকার-মাহিমের সংসার ভাঙার বিষয়টি আসলেই গুঞ্জন, নাকি সত্যি তা সময়ই বলে দেবে।

এদিকে গেলো মাসের শেষের দিকে দিনাজপুর-৬ আসনের সরকার দলীয় এমপি শিবলী সাদিকের সঙ্গে সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র মৌসুমী আক্তার সালমার বিবাহ বিচ্ছেদ হয়। তবে সবকিছু ভুলে সালমা ফের নতুনভাবে শ্রোতাদের গান শোনাতে চান।