,

রিজার্ভ চুরি: বাংলাদেশের বিপক্ষে লড়বে রিজাল

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্থ ফেরত না দিতে বাংলাদেশের বিপক্ষে আইনি লড়াই চালাবে ফিলিপাইনের রিজাল ব্যাংক (দি রিজাল কমার্সিয়াল ব্যাংক করপোরেশন-আরসিবিসি)। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে শনিবার এ তথ্য জানা যায়।

image-38119

রিজাল ব্যাংক বলছে, বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি যাওয়ার জন্য তারা দায়ী নয়। তাই তারা এ ক্ষতিপূরণ দিতে নারাজ। একইসঙ্গে ক্ষতিপূরণ না দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে তারা আইনগতভাবে লড়াই করবে।

গত বছরের ১৫ মার্চ নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি যাওয়ার ঘটনা প্রকাশ পায়। এরপর থেকে বাংলাদেশ ব্যাংক চুরি যাওয়ার অর্থ ফেরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ১৫ মিলিয়ন ডলার ফেরত আনতে সক্ষম হয়েছে।

বাকি ৬৬ মিলিয়ন ডলার ফেরতের জন্য বাংলাদেশ ব্যাংক ফিলিপাইনের রিজাল ব্যাংককে চাপ প্রয়োগ করে আসছিল। এমন পরিস্থিতিতে গত বুধবার আরসিবিসির এক্সটার্নাল কাউনসেল থিয়া দায়েপ লেওরিয়ানা বলেন, তাদের ব্যাংক বাংলাদেশ ব্যাংককে ক্ষতিপূরণ দেবে না। কারণ, এ ঘটনার জন্য তারা দায়ী নয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি