,

সৌদি আরবে ব্যাপক পরিবর্তন, শ্রমমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবে শ্রমমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া শরিয়াহ কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। বাদশাহ সালমান এক ফরমান বলে শুক্রবার এই পরিবর্তন করেছেন।বাদশাহ সালমান শুক্রবার মুফরেজ আল হাকাবানিকে বরখাস্ত করে তার স্থানে আলী বিন নাসের আল ঘাফিসকে শ্রমমন্ত্রী নিয়োগ করেছেন।এছাড়া গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল আশেকের নেতৃত্বাধীন সিনিয়র স্কলারদের কাউন্সিল পুনর্গঠন করা বলে ফরমানে বলা হয়েছে।

175776_110
ইফতার স্থায়ী কমিটিতে থাকা নিবেদিতপ্রাণ সদস্যদের শুরায় অন্তর্ভুক্ত করার নির্দেশও দিয়েছেন বাদশাহ। এছাড়া শুরার মহাসচিব মোহাম্দ আল-আমরকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
নতুন কাউন্সিলে আবদুল্লাহ বিন মোহাম্মদ আলশেখকে স্পিকার, মোহাম্মদ বিন আমিন আহমদ আল-জাফরিকে ডেপুটি স্পিকার, ইয়াহিয়া বিন আবদুল্লাহ আল সামগানকে সহকারী স্পিকার করা হচ্ছে।
কাউন্সিলের সদস্যদের মধ্যে ৯ জন নারী। তাদের একজন লিনা কে আলমাইনা। তিনি জেদ্দায় অত্যন্ত জনপ্রিয়। নারীদের মধ্যে খেলাধুলাকে জনপ্রিয় করার কাজে তিনি বেশ উৎসাহবোধ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা