,

এটাই শেষ লাইন : মোদি

 

আন্তর্জাতিক ডেস্ক :ব্যাংক কিংবা এটিএম’র বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নোট বাতিল ইস্যুকে সমর্থনের জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

140923162357_india_prime_minister_narendra_modi__512x288_epa_nocredit

তিনি বলেন চিনি কিনতে আমাদের লাইন দিতে হচ্ছে। কেরোসিন তেল, গম কিনতেও আমাদের লাইনে দাঁড়াতে হচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই গত ৬০ বছর ধরে যারা দেশ শাসন করেছিল। গত ৭০ বছর মানুষ তার দরকারি সময় লাইনে দাঁড়িয়ে নষ্ট করেছেন। আমি সেই সব লাইন বন্ধ করতেই এই শেষ লাইনের শুরু করেছি।

শনিবার উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক জনসভা থেকে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে মোদি বলেন গত ৭০ বছর ধরে যারা কালো রুপি মজুদ করে রেখেছিলেন তারাই এখন সরব হচ্ছেন। রুপি বাতিলের সিদ্ধান্তে তারাই সমস্যায় পড়েছেন। এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলো এখন ব্যাংকে যেতে ভয় পাচ্ছেন। তারা এখন গরিব মানুষদের দরজার সামনে ধর্না দিচ্ছেন, গরিবদের পায়ে পড়ছেন। আপনারা কি এই দৃশ্য কখনও দেখেছেন?
নোট বাতিল নিয়ে সাধারণ মানুষের সমর্থন চেয়ে প্রধানমন্ত্রী বলেন দুর্নীতি নিজের থেকে যাবে না। দুর্নীতির শেকড়কে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলতে আমাদের লড়াই করতে হবে। মোদির প্রশ্ন যদি কেউ এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তবে কি অন্যায়?

মোদি বলেন, আমি খুবই অবাক হচ্ছি যে এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের দেশেরই কিছু মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে। আমি আপনাদের জন্য এই লড়াই করছি, আমার বিরুদ্ধে আঙুল তুলে তারা কী করবে?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে