,

আলাদা বিমান কেনার মতো বিলাসিতা করার সময় আসেনি

pm-3-550x366-350x350রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা এয়ারক্রাফট কেনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন এয়ারক্রাফটের কোনো প্রয়োজন নাই। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর আলাদা এয়ারক্রাফট কেনার বিলাসিতা করার মতো সময় আমাদের আসেনি।
ওয়াটার সামিট-২০১৬ উপলক্ষে চারদিনের হাঙ্গেরি সফরের উপর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ শনিবার তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য নতুন এয়ারক্রাফট কেনার মতো বিলাসিতা করার সময় আসেনি। গরিবের ঘোড়া রোগ বলা হয় না- ঘোড়া পালতেও অনেক খরচ, সেটা আমরা চাই না। সাধারণ মানুষ যেটাতে চড়ে, আমরাও সেটাইতেই চড়ব।
নির্দিষ্ট কারও জন্য নয়, যাত্রীদের জন্য বিমানকে আধুনিকায়নের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সংস্থা বিমানের উন্নয়নে তার সরকারের নেওয়া নানা পদক্ষেপও তুলে ধরেন।
সম্প্রতি হাঙ্গেরি যাওয়ার পথে তুর্কেমেনিস্থানে বিমানের জরুরি অবতরণের বিষয়টিকে নিছক দুর্ঘটনা হিসেবেই দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিমানের যান্ত্রিক ত্রুটি নিছক দুর্ঘটনা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি