,

বিশ্বের ১৩তম বুদ্ধিজীবী শেখ হাসিনা

sheikh-hasinapm_global_thinker-550x316নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকায় ১৩তম স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরেন পলিসি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ফরেন পলিসি প্রতি বছর ‘১০০ লিডিং গ্লোবাল থিংকার্স’ শিরোনামে এ তালিকা প্রকাশ করে। তালিকা প্রণয়নের সময় বিশ্বে পরিবর্তন আনার ক্ষেত্রে আগের বছরের সুনির্দিষ্ট অবদান ও ধারণাকে বাস্তবরূপ দেওয়ার ক্ষমতা বিবেচনা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জলবায়ু পরবির্তনের বিরূপ প্রভাব নিয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার জন্য এ তালিকা তৈরি করা হয়। তালিকায় ‘ডিসিশন মেকার্স’ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১৩ বুদ্ধিজীবীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন।

২০০৯ সাল থেকে শুরু হওয়া এ তালিকা ফরেন পলিসির সর্বাধিক পঠিত ফিচারগুলোর মধ্যে থাকে। এই ক্যাটাগরিতে এ বছর শেখ হাসিনার সঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও মৌরিতানিয়ার প্রেসিডেন্ট আমিনাহ গুরিব রয়েছেন।

আগের বছরগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নাম এ তালিকায় স্থান পায়।

বিভিন্ন দেশের রাজনীতিক, আইনজীবী, উদ্ভাবক, শিল্পী, সরকারি কর্মকর্তারা সাধারণত এতে স্থান পান।
https://2015globalthinkers.foreignpolicy.com/

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা