,

ফেইসবুকে আক্রমণাত্মক ভিডিও বন্ধে এআই

facebookdevelopingartificialintelligencetoflagoffensivelivevideosস্বয়ংক্রিয় কাজ আর লাইভ ভিডিও স্ট্রিমের মধ্যে আক্রমণাত্মক উপাদানের ব্যবহার কমাতে ক্রমবর্ধমান নজরদারি বাড়ানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে জোর দিচ্ছে ফেইসবুক, জানান প্রতিষ্ঠানটির ফলিত মেশিন লার্নিং পরিচালক জোয়াকুইন ক্যানডেলা।

চলতি বছর ‘নগ্ন ছবি’ অভিযোগে ভিয়েতনাম যুদ্ধের আলোচিত ‘নাপাম কন্যার ছবি’ সরানো থেকে শুরু করে ভুয়া খবর প্রকাশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তুমুল সমালোচনার মুখে পড়ে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।

আপত্তিকর পোস্ট প্রকাশের খবর জানতে ফেইসবুক প্রধানত ব্যবহারকারীদের অভিযোগের উপর নির্ভর করে থাকে। ব্যবহারকারীদের পাঠানো প্রতিবেদনগুলো প্রতিষ্ঠানের কর্মচারীদের তত্ত্বাবধানে ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’-এর সঙ্গে যাচাই করা হয়। পরে নির্বাচিত সমস্যার বিষয়বস্তুগুলোর যেগুলোতে নীতি পরিবর্তনের প্রয়োজন হতে পারে, সেগুলোর জন্য প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা সিদ্ধান্ত নেন, খবর রয়টার্স-এর।

ক্যানডেলা জানান, ফেইসবুকের আক্রমণাত্মক জিনিস চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজন রয়েছে। “এতে এমন অ্যালগরিদম ব্যবহৃত হবে, যা ‘নগ্নতা, সহিংসতা, বা আমাদের নীতি’ বিরুদ্ধ যে কোনো কিছু শনাক্ত করতে পারে”- বলেন তিনি।

ফেইসবুক ইতোমধ্যে চরমপন্থী ভিডিও সামগ্রী চিহ্নিত করতে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার শুরু করেছে বলে চলতি বছর জুনে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

এখন লাইভ ভিডিও ব্রডকাস্টের উপর পরীক্ষার জন্য এই স্বয়ংক্রিয় সিস্টেম ব্যবহৃত হচ্ছে। এআই ব্যবহার করে ‘জাল খবর’ শনাক্ত করা যাবে- এমন কোন মন্তব্য করেননি ফেইসবুকের এআই গবেষণা পরিচালক ইয়ান লেকান। কিন্তু এক্সপ্রেশন ফিল্টারিং, সেন্সরশিপ, স্বাধীনতা এবং শালীনতা বজায় রেখে সত্য খবর প্রকাশ করে নিউজ ফিড আরও উন্নত করা যাবে বলে দাবি করেন তিনি।

“এখন প্রশ্ন একটাই; আমরা এআই-কে আরও বিকশিত করতে পারব কিনা”- লেকান বলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে