,

মেসি যা করেন, তা অন্যরা কল্পনাও করতে পারবেন না

lionel-messiস্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি। বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম মানা হয় তাঁকে। ছ’বারের বর্ষসেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন মিডিয়া বয়কটের ঘটনাকে কেন্দ্র করে। ২০১৮ বিশ্বকাপের যোগ্যতাঅর্জন ম্যাচগুলিতে খারাপ পারফরম্যান্সের জন্য যথেষ্ট সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে। দেশ বিদেশের সংবাদমাধ্যম থেকে শুরু করে সমর্থকরাও তুলোধোনা করে তাঁর।

এমনকী, একথাও শুনতে হয় যে একবার অবসর গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পরে আবার জাতীয় দলে ফিরে আসা উচিৎ হয়নি। তবুও যতই ঝড় বয়ে যাক, তিনি তো মেসিই। তাই সব অপমান ঝেড়ে ফেলে দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। শেষ কিছু খেলায় বাঁ পায়ের জাদুতে যোগ্য জবাব দিয়েছেন সমালোচকদের।

মেসি প্রসঙ্গে এবার মুখ খুললেন তাঁরই সতীর্থ মাসচেরানো। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সেই কারণগুলি জানিয়েছেন, যার জন্য মেসিকে কোন সংশয় ছাড়াই অন্য ফুটবলারদের চেয়ে এগিয়ে রাখা যায়।

তিনি মনে করেন, এমন কিছু ট্যালেন্ট মেসির মধ্যে বর্তমান, যা অন্য কারোও মধ্যে পাওয়া যাবে না। তাঁর কথায়, ‘সব দিক থেকে একজন পারফেক্ট প্লেয়ার বলতে যা বোঝায়, মেসি তাই। ও একজন ক্রিয়েটিভ খেলোয়াড়। মাঝমাঠে খেলে, অথচ গোলের পথটা চিনে নেয় ঠিকই।’

শুধু তাই নয়, মাসচেরানো মনে করেন, অন্য অনেকের চেয়ে ফুটবলটা ভাল বোঝেন মেসি। যার ফলে খেলাটাকে নিজের মতো করে নিতে কোনও সমস্যায় পড়তে হয় না তাঁকে, পরিস্থিতি যতই জটিল হোক না কেন। কোপা আমেরিকা ফাইনাল হারার পর জোর ধাক্কা খেয়েছিলেন এই আর্জেন্টাইন ফুটবলার।

তবে সেসব সামলে এই মুহূর্তে আবার ছন্দে তিনি। রাত পোহালেই শুরু হচ্ছে এল ক্লাসিকো। বলা বাহুল্য, বার্সার জার্সি গায়ে নামার আগে সতীর্থ-র এই বক্তব্যগুলো তাঁকে মানসিকভাবে অনেকটাই চাঙ্গা রাখবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা