,

স্টিফেন হকিং হাসপাতালে

hokingঅনলাইন ডেস্ক : ইতালির রোমে বিজ্ঞান বিষয়ক একটি কনফারেন্সে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। শুক্রবার তাকে রোমের জেমেল্লি হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়া হলেও এই কসমোলজিস্টের শারীরিক অবস্থা ‘খুব বেশি নাজুক নয়’ বলে হকিংয়ের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

তরুণ বয়স থেকে দুরারোগ্য মোটর নিউরন রোগে আক্রান্ত ৭৪ বছর বয়সী এই বিজ্ঞানী পন্টিফিকেল অ্যাকাডেমি অব সায়েন্সেসে এক কনফারেন্সে অংশ নিতে রোমে অবস্থান করছিলেন। গত সোমবার ভ্যাটিকানের পোপ ফ্রান্সিসের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন বলে জানায় রয়টার্স।

হকিংয়ের মুখপাত্র ও ভ্যাটিকানের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তার শারীরিক অবস্থা গুরুতর নয় বলে মনে করা হচ্ছে। হকিং ও তার সফরসঙ্গীদের শনিবারে রোম ছাড়ার নির্ধারিত সূচি অপরিবর্তিত রয়েছে।

গত ২৫ নভেম্বর ভ্যাটিকানে বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি নিয়ে একটি বক্তৃতা দেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা