,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রাতঃবাজারে ভয়াবহ অগ্নিকান্ড

1480696254293নিজস্ব প্রতিনিধি : গতরাত ১২ টা ৩০ মিনিটের সময় সরাইল প্রাতঃবাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এই অগ্নিকান্ডের সূত্রপাত হচ্ছে সুভাষ মাইক সার্ভিস থেকে। দোকানের ভেতরে ব্যাটারি চার্জের কানেকশন থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে ৫ টি দোকান পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লক্ষ টাকা। এরমধ্যে সুভাষ মাইক সার্ভিসের ক্ষতির পরিমাণ ২৫ লক্ষ টাকা, পাপিয়া টেইলার্সের ২ লক্ষ টাকা, বণিক শিল্পালয়ের ১২ লক্ষ টাকা, চায়ের দোকান এবং সেলুন মালিকের ৭০ হাজার টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে জানিয়েছেন। এদিকে মার্কেটের মালিক সাবেক মেম্বার মোঃ শাহজাহান মিয়ারও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা