,

বাড়িতে হঠাৎ মিলল ১৪০০ বছরের পুরোনো লকেট

photo-1480683443নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের পশ্চিম সাসেক্সের লিটলহ্যাম্পটন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এক হাজার ৪০০ বছরের একটি পুরোনো লকেট। অ্যাংলো-সাক্সনদের ব্যবহৃত লকেট এটি।

গত বছর (২০১৫) গ্রীষ্মে লকেটটি খুঁজে পান টিনডাল জোনস নামের এক ব্যক্তি। নিজ বাড়িতে মেটাল ডিটেক্টর দিয়ে অনুসন্ধান চালানোর সময় হঠাৎ পেয়ে যান লকেটটি। তখন তিনি ওই লকেটটির গুরুত্ব অতটা বুঝতে পারেননি।

পরে বিশেষজ্ঞরা জানান, জাতীয় ইতিহাসের জন্য লকেটটি বেশ গুরুত্বপূর্ণ। আর সঙ্গে সঙ্গেই সেটি লুফে নেয় ব্রিটিশ মিউজিয়াম।

টিনডাল জোনস বলেন, ‘এই ধরনের জিনিস এটাই বুঝতে সাহায্য করে, অ্যাংলো সাক্সনরা মোটেও হানাদার বর্বর ছিল না। তারা ছিল অনেক দক্ষ। আমি এখনো বুঝতে পারছি না, এটি কীভাবে তারা তৈরি করেছিল। এটি এমনই একটি অসাধারণ জিনিস, যা এ যুগের স্বর্ণকারদের তৈরি করতেও বেশ ঘাম ছোটাতে হবে।’

ধাতু ও কাঁচের তৈরি লকেটটির ওপরে রয়েছে গোলাকৃতির নকশা। আর এর আংটায় দেওয়া হয়েছে পশুর মাথার রূপ। ধারণা করা হচ্ছে, এটি তৈরি হয়েছিল ৬০০ থেকে ৭৫০ খ্রিস্টাব্দে দিকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা