,

শাকিব কার?

photo-1480590045বিনোদন প্রতিবেদক : শাকিব খানের নতুন ছবি ‘ধুমকেতু’ মুক্তি পেতে চলেছে আগামী ৯ ডিসেম্বর। শফিক হাসান পরিচালিত ত্রিভুজ প্রেমের এই ছবিতে শাকিবকে নিয়ে ভালোবাসার লড়াই হবে পরী মণি ও তানহা তাসনিয়ার মধ্যে। ছবির নায়িকা তানহা আলাপ করেছেন এনটিভি অনলাইনের সঙ্গে। এই ছবিটি তাঁকে অনেক অভিজ্ঞতা দিয়েছে বলে জানান তিনি।

তানহা এনটিভি অনলাইনকে বলেন, ‘গল্পে আমার উপস্থিতি একদমই কম। আমি আসলে নিজের অভিজ্ঞতা বাড়ানোর জন্যই ছবিটিতে কাজ করেছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। সিনিয়র শিল্পীরা কীভাবে কাজ করেন, সেটি কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এই ছবিতে কাজ করে।’

গল্পে নিজের চরিত্র নিয়ে বলেন ‘ছবির গল্পে আমার সাথে শাকিব খানের ছোটবেলা থেকেই বিয়ে ঠিক হয়ে থাকে। আমি শাকিবকে ভালোবাসি, কারণ আমি জানতাম সেই আমার স্বামী হবে। এক সময় শাকিব খান আরেকটি মেয়েকে ভালোবেসে ফেলে। এতই বেশি ভালোবাসে যে তার সঙ্গে প্রেম করতে ছদ্মবেশ নেয়। এক সময় শাকিব ওই মেয়েটির বাড়িতে লজিং মাস্টার হয়ে চলে যায়। শাকিবের বিষয়টি আমার পরিবার জেনে ফেলে। আমাদের দুই পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়। এভাবেই গল্পটা এগিয়ে যায়। শাকিব খানের সাথে কার মিলন হবে, তা এখনই বলছি না। হলে গিয়ে ছবিটি দেখবেন আশা করি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে